• NEWS PORTAL

  • বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের ৩ উপজেলায় অ্যাপভিত্তিক তেল বিক্রি শুরু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৯, ৮ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
চাঁপাইনবাবগঞ্জের ৩ উপজেলায় অ্যাপভিত্তিক তেল বিক্রি শুরু

চাঁপাইনবাবগঞ্জ সদর, গোমস্তাপুর ও শিবগঞ্জ উপজেলায় জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে এবং অনিয়ম ও কালোবাজারি রোধে অ্যাপভিত্তিক নতুন ব্যবস্থা চালু করেছে জেলা প্রশাসন।

বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে তিন উপজেলায় একযোগে এই কার্যক্রম শুরু হয়। বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছে জেলা প্রশাসন। নতুন ব্যবস্থার আওতায় সদর, শিবগঞ্জ ও গোমস্তাপুরের সকল ফিলিং স্টেশনে বৈধ লাইসেন্স ও রেজিস্ট্রেশন সম্বলিত মোটরসাইকেল ও যানবাহনের নাম্বারপ্লেট অনলাইন অ্যাপের মাধ্যমে যাচাই করা হবে এবং তার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহ করা হবে।

জেলা প্রশাসন জানিয়েছে, প্রতিবার একজন গ্রাহক সর্বোচ্চ ৫০০ টাকার জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন। অনুমতির মেয়াদ থাকবে ৫ দিন। একবার তেল নেওয়ার পর ওই ৫ দিনের মধ্যে পুনরায় তেল নিতে গেলে অ্যাপে যাচাই করার সময় সংশ্লিষ্ট যানবাহনটি ব্লক করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনের তথ্য অনুযায়ী, আগামীতে জেলার সকল ফিলিং স্টেশনে এই অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম সম্প্রসারিত হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: