• NEWS PORTAL

  • বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজু ভাস্কর্যে আমরণ অনশনে ঢাবি শিক্ষার্থী

প্রকাশিত: ১৮:১০, ৮ এপ্রিল ২০২৬

আপডেট: ১৮:১০, ৮ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজু ভাস্কর্যে আমরণ অনশনে ঢাবি শিক্ষার্থী

গণভোটের রায় বাস্তবায়নে আমরণ অনশনে বসছেন মো. সাদিক মুনওয়ার মুনেম নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক শিক্ষার্থী। তার সাথে আরও কয়েকজন শিক্ষার্থী যোগ দেন।

বুধবার (৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সামনে অনশনে বসেন তিনি। এর আগে রিজের ফেসবুক আইডিতে গণভোট বাস্তবায়নসহ ৩ দফা দাবি তুলে ধরে অনশনে বসার ঘোষণা দেন তিনি।

ফেসবুক পোস্টে সাদিক মুনওয়ার মুনেম লিখেন, জুলাই বিপ্লব ও গণভোটের রায় রক্ষায় আমরণ অনশনে বসছি। আমাদের স্বপ্ন, আশা এবং সহস্র প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের প্রতিজ্ঞা আজ হুমকির মুখে। ফ্যাসিবাদী কাঠামো সংস্কার করে যে ন্যায়বিচার ও বৈষম্যহীন দেশ গড়ার শপথ আমরা নিয়েছিলাম, বর্তমান সরকারের নানা কর্মকাণ্ডে তা ধূলিস্যাৎ হওয়ার পথে।

তিনি আরও উল্লেখ করেন, গণভোটের রায়কে অস্বীকার করে জাতিকে পুনরায় গুম-খুন-দুর্নীতি ও গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করার এই অপচেষ্টা আমরা মেনে নিতে পারি না। একজন বিক্ষুব্ধ নাগরিক হিসেবে জুলাইয়ের স্পিরিট, আকাঙ্ক্ষা এবং জনগণের রায় রক্ষায় অনশনে বসছি।

নিজের দাবিগুলো জানিয়ে তিনি বলেন, গণভোট নিয়ে নাটকীয়তা বন্ধ করে এর উল্লিখিত বিষয়গুলো সংসদে উত্থাপন ও জনরায়কে বাস্তবায়ন করতে হবে/ গুম প্রতিরোধ ও প্রতিকারসহ গুরুত্বপূর্ণ সব অধ্যাদেশ সংসদে বিল আকারে উত্থাপন করতে হবে/ গণভোটে উল্লিখিত বিষয়গুলোর বাইরে জুলাই সনদে উল্লিখিত অপরাপর বিষয়গুলো বাস্তবায়নের জন্য পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করতে হবে। 

এছাড়াও ফ্যাসিবাদী কাঠামো ভেঙে দেওয়া ও নতুন করে এ দেশে কাউকে ফ্যাসিবাদ কায়েমের সুযোগ দেওয়া হবে না। দেশের সর্বস্তরের ছাত্র-জনতাকে এই সংগ্রামে নিজ নিজ অবস্থান থেকে যুক্ত হওয়ার আহ্বান জানান ঢাবি শিক্ষার্থী সাদিক মুনওয়ার মুনেম।

বিভি/এজেড

মন্তব্য করুন: