• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

টানা ৮ ঘণ্টা বিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় 

প্রকাশিত: ০৯:১২, ৯ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
টানা ৮ ঘণ্টা বিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায় 

সঞ্চালন লাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের বেশ কিছু এলাকায় বৃহস্পতিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই তথ্য নিশ্চিত করেছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এবং সেবার মান উন্নয়নে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখা হবে। মূলত নেসকো নাটোর দপ্তরের আওতাধীন বাইপাস ফিডার এলাকার বিদ্যুৎ লাইনের পাশ ঘেঁষে বেড়ে ওঠা গাছের ডালপালা কাটার লক্ষ্যেই এই রক্ষণাবেক্ষণ কাজ চালানো হবে।

নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, লাইন পরিষ্কার ও যান্ত্রিক ত্রুটি এড়াতে এই নিয়মিত রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। বিকেল ৪টার পর কাজ শেষ হওয়া সাপেক্ষে পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত