• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

ডিএমপির দুই সহকারী পুলিশ কমিশনারকে পদায়ন 

প্রকাশিত: ১৪:৫৫, ৯ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
ডিএমপির দুই সহকারী পুলিশ কমিশনারকে পদায়ন 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুই জন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) ডিএমপি হেডকোয়ার্টার্সের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। 

আদেশ অনুযায়ী, সহকারী পুলিশ কমিশনার(এসি) নুরুল মোত্তাকিনকে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানার পেট্রোল শাখায় দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এর আগে ডিএমপিতেই সহকারী পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

অন্যদিকে, মো. তারেকুল ইসলামকে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানার পেট্রোল শাখা থেকে বদলি করে লালবাগ বিভাগের পেট্রোল শাখায় সহকারী পুলিশ কমিশনার (এসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

অনতিবিলম্বে এই আদেশ কার্যকর করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত