• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

টানা দাবদাহের পর চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি

প্রকাশিত: ১৫:২৮, ৯ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
টানা দাবদাহের পর চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি

চট্টগ্রামে টানা দাবদাহের পর স্বস্তির বৃষ্টি নেমেছে, যা নগরবাসীর জীবনযাত্রায় কিছুটা প্রশান্তি এনে দিয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল থেকে থেমে থেমে হালকা বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে তাপমাত্রা কিছুটা কমেছে, যার ফলে গরমের অস্বস্তি দূর হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বিকেল ৩টা পর্যন্ত ১.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আগামীকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে, তবে শুক্রবার সন্ধ্যার পর থেকে আবার তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত