পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে রদবদল
বাংলাদেশ পুলিশ চার অতিরিক্ত পুলিশ সুপার ও দুই সহকারী পুলিশ সুপার পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) পুলিশ সদরদফতরের অ্যাডিশনাল ডিআইজি রায়হানউদ্দিন খান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত জাহিদুল ইসলামকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফতাব উদ্দিনকে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদকে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জীব ত্রিপুরাকে পুলিশ হেডকোয়ার্টাসে অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডির সহকারী পুলিশ সুপার এহসানুল হককে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার এবং এসবির সহকারী পুলিশ সুপার মো.শরিফুল ইসলামকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার হিসেবে রদবদল করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, নিম্নবর্ণিত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লেখ করা পদে/স্থানে বদলি/পদায়ন করা হলো।
এতে উল্লেখ করা হয়েছে, ক্রমিক নং-১ এ বর্ণিত কর্মকর্তার পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার, পাবনা হিসেবে বদলির আদেশ বাতিল করা হলো।
বিভি/এসজি



মন্তব্য করুন: