• NEWS PORTAL

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেন সড়ক নির্মাণের দাবি বরিশালবাসীর

প্রকাশিত: ১৫:১১, ২৭ জুন ২০২৬

ফন্ট সাইজ
ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেন সড়ক নির্মাণের দাবি বরিশালবাসীর

প্রস্তাবিত বাজেটে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেন সড়ক নির্মাণে বিশেষ অর্থ বরাদ্দের দাবি জানিয়েছেন দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষ। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর প্রেসক্লাবের সামনে দীর্ঘ লাইনের এক মানববন্ধনে এই দাবি জানান হয়।

এ সময় বরিশাল শের-এ-বাংলা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত, নদী ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং কুয়াকাটায় বিমানবন্দর করার দাবিও আসে। মানববন্ধনে সংহতি প্রকাশ করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে দক্ষিণবাংলা ফোরামসহ একাধিক সংগঠনের আয়োজনে মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা অভিযোগ করেন, প্রস্তাবিত বাজেটে দক্ষিণাঞ্চলবাসীর সাথে বৈষম্য করা হয়েছে। 

দক্ষিণাঞ্চলের উন্নয়নের স্বার্থে মানববন্ধনে সংহতি প্রকাশ করেন বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেন সড়ক নির্মাণে প্রস্তাবিত বাজেটে কোনো ঘোষণা না থাকায় পীড়া এবং মানসিক যন্ত্রণা দেয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, ভাঙা থেকে বরিশাল-কুয়াকাটা পর্যন্ত দুই লেনের মহাসড়ক হওয়ায় প্রায় প্রতিদিনই দুর্ঘটনায় মানুষ প্রাণ হারাচ্ছেন। জীবনের নিরাপত্তার স্বার্থে সড়কটি ৬ লেনে উন্নীত করা সময়ের দাবি।

মানববন্ধনে বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের মানুষ সবসময়ই উন্নয়ন বঞ্চিত হয়েছে। সকলের প্রত্যাশা তারেক রহমানের সরকারের উন্নয়নের ছোয়ায় পাল্টে যাবে পুরো বরিশালের চিত্র।

বিভি/এজেড

মন্তব্য করুন: