• NEWS PORTAL

  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ

ফেনী প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:২৯, ৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ফেনীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ

ফেনী জেলার আওতাধীন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত নিহত ও আহতদের পরিবারের সহায়তায়(বিআরটিএ) ট্রাস্টি বোর্ড হতে মঞ্জুরিকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়েছে।

বুধবার (০৪ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে ফেনী জেলার সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ৩৬টি পরিবারের হাতে ১ কোটি ৬৬ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চেক হস্তান্তর করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদিন ভিপি।

জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিমের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা'র সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আন্তঃজিলা বাস মালিক সমিতির সভাপতি জাফর উদ্দিন, ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ফরিদ উদ্দিন খাঁন নয়ন, সাংবাদিক দিলদার হোসেন স্বপন, ফেনীর ট্রাফিক ইন্সফেক্টর (টিআই) আলী আশরাফ, শ্রমিক নেতা মোহাম্মদ শাহীন।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত