ডেভিড ইমনের গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাধুবাদ আইএসপিএবি’র
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ISPAB), চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রামের ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (DDN)-এর কার্যালয়ে সংঘটিত হামলা, ভাঙচুর, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় জড়িত প্রধান আসামি মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন-এর গ্রেফতারকে স্বাগত জানিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, ঘটনার পরপরই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), বাংলাদেশ পুলিশ, ডিবি, র্যাব, বিজিবি এবং সংশ্লিষ্ট সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সমন্বিতভাবে যেভাবে অভিযান পরিচালনা করেছে এবং অল্প সমনের মধ্যে প্রধান আসামিসহ জড়িতদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে, তার জন্য আইএসপিএবি , চট্টগ্রাম বিভাগ আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছে।
বিশেষভাবে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সংগঠনটি যারা ঘটনার পর বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন, ঝুঁকিতে থাকা আএসপি প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করেছেন এবং উদ্যোক্তা, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আস্থা ও সাহস ফিরিনের আনতে কার্যকর ভূমিকা পালন করেছেন।
এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্ব ও সমন্বিত উদ্যোগ প্রমাণ করেছে যে, রাই দৃঢ়ভাবে উদ্যোগ নিলে সংঘবদ্ধ সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব।
আইএসপিএবি মনে করে গ্রেফতারই চূড়ান্ত সমাধান নয়। এই মামলাসহ আইএসপি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সংঘটিত সন্ত্রাস, চাঁদাবাজি ও হামলার ঘটনাগুলোর দ্রুত বিচার সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হলে অনেক ক্ষেত্রে অপরাধীরা জামিনে মুক্ত হয়ে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার সুযোগ পান, যা ব্যবসায়ী সমাজ, সাধারণ জনগণ এবং দেশের আইনশৃঙ্খলার জন্য উদ্বেগের বিষয়।
আইএসপিএবি মনে করে এই মামলার দ্রুত নিষ্পত্তি হবে এবং দোষীদের বিরুদ্ধে এমন দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, যা ভবিষ্যতে কোনো ব্যক্তি বা সন্ত্রাসী গোষ্ঠীকে ISP প্রতিষ্ঠান কিংবা অন্য কোনো বৈধ ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা বা ভয়ভীতি প্রদর্শনের সাহস দেবে না বলে প্রত্যাশা তাদের।
আইএসপিএবি, চট্টগ্রাম বিভাগ সবসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সহযোগিতা করে দেশের গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামো, বৈধ ব্যবসা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট ইন্টারনেট সেবা সুরক্ষার কাজ করে যাবে।
বিভি/ এসআই













মন্তব্য করুন: