• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

পাঁচ দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে  চীনা নৌবাহিনীর তিনটি যুদ্ধ জাহাজ

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৬:৩৩, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পাঁচ দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে  চীনা নৌবাহিনীর তিনটি যুদ্ধ জাহাজ

পাঁচ দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে  চীনা নৌবাহিনীর তিনটি যুদ্ধ জাহাজ।  বৃহষ্পতিবার (১৭ সেপ্টেম্বর)  চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়  ‘থাং শান’, ‘দা ছিং’, এবং ‘থাই হু’ নামে চীনা যুদ্ধ জাহাজ তিনটি।  জাহাজ তিনটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজ তিনটির কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। 

এসময় জাহাজগুলোকে স্বাগত জানাতে বাংলাদেশে চীনা দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তাসহ চীনা নাগরিক এবং বাংলাদেশ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিতি ছিলেন। এর আগে সফরকারী জাহাজসমূহ বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ তাদের অভ্যর্থনা জানায়।

বাংলাদেশে অবস্থানকালে সফরকারী চীনা জাহাজগুলোর অধিনায়ক ও বাংলাদেশে নিযুক্ত চীনের মিলিটারি অ্যাটাশেসহ একটি প্রতিনিধি দল চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, বিএন ফ্লিট কমান্ডার এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি  সফরকারী জাহাজগুলোর কর্মকর্তা ও নাবিকগণ বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ, ঘাঁটি, চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনাসমূহ পরিদর্শন করবেন। এছাড়াও, বাংলাদেশ নৌবাহিনীর সদস্যগণ চীনা জাহাজ পরিদর্শন করবেন।  

শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত বিষয়ে মত বিনিময়, ভবিষ্যত প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টির পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। শুভেচ্ছা সফর শেষে  চীনা নেৌবাহিনীর যুদ্ধ জাহাজ তিনটি আগামী ২১ সেপ্টেম্বর বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।
 

বিভি/এআই

মন্তব্য করুন: