রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি
রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সারা দেশের মতো চট্টগ্রামেও সব শোরুম বন্ধ রেখে কর্মসূচি পালন করেছে গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডা।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে প্রতিষ্ঠানগুলো শো রুম বন্ধের পাশাপাশি বন্দর থেকে গাড়ি খালাস রেখেছে। বারভিডার নেতারা আগামী দশ দিনের মধ্যে দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথা জানিয়েছেন।
সংগঠনের নেতারা বলছেন, নতুন ইলেকট্রিক গাড়ির দাম অনেক বেশি তাই পরিবেশগত মান নিশ্চিত করে নিয়ন্ত্রিতভাবে রিকন্ডিশন গাড়ি আমদানির সুযোগ দেওয়া উচিত। বর্তমানে যেসকল গাড়ি বিক্রি হচ্ছে তা বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থা বিবেচনায় নাগালের বাইরে। রিকন্ডিশন্ড ইভি বাজারে এলে তুলনামূলক কম দামে পরিবেশবান্ধব এই প্রযুক্তি সাধারণ মানুষের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হবে।
বিভি/এআই













মন্তব্য করুন: