• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুর ক্রমবর্ধমান সংক্রমণ রোধে দলমত ভুলে সবাইকে কাজ করার আহ্বান

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৭:০৪, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৭:০৪, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ডেঙ্গুর ক্রমবর্ধমান সংক্রমণ রোধে দলমত ভুলে সবাইকে কাজ করার আহ্বান

ডেঙ্গুর ক্রমবর্ধমান সংক্রমণ রোধে দলমত ভুলে সবাইকে কাজ করার আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন । এসময় নিজ বাড়ি ও বাড়ির সীমানায় মশার বংশ বিস্তারের মতো পরিবেশ দেখা গেলে তাকে জরিমানা করার পাশাপাশি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন মেয়র।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মহানগরীর এনায়েত বাজারের রাণীর দীঘির পাড় এলাকায় মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা জানান। 

পরে এলাকার নালা নর্দমাগুলোতে মশার ঔষধ ছিটানো সহ পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেন। এসময় সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
 

বিভি/এআই

মন্তব্য করুন: