• NEWS PORTAL

  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

অপহরণের ৬ ঘণ্টার মধ্যে অপহৃত ১ বছর ৯ মাস বয়সী শিশু উদ্ধার, গ্রেফতার তিন

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১২:২৩, ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১২:২৪, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
অপহরণের ৬ ঘণ্টার মধ্যে অপহৃত ১ বছর ৯ মাস বয়সী শিশু উদ্ধার, গ্রেফতার তিন

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অপহরণের ৬ ঘন্টার মধ্যে অপহৃত ১ বছর ৯ মাস বয়সী শিশুকে উদ্ধারসহ অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-৭। 

এসআরবি-৭ জানিয়েছে, ভিকটিম শিশুটি পরিবারসহ চট্টগ্রাম মহনগরীর চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় বসবাস করে করে।  গত ১৭ সেপ্টেম্বর দুপুর পেৌণে একটার দিকে  অভিযুক্ত ১৫ বছর বয়সী এক শিশু, দিলোওয়ারা বেগম ও মোজাম্মেল হোসেন পরস্পর যোগসাজশে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথায় মদিনা ভাত ঘরের পিছনে ভিকটিমের বসতঘর থেকে এক বছর ৯ মাস বয়সী  শিশু ভিকটিম সাবিহা নূর কে কৌশলে অপহরণ করে নিয়ে যায়।

এই ঘটনায় ভিকটিমের চাচা বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় একটি মামলা দয়ের করেন।পরবর্তীতে এসআরবি-৭ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে আমলে নিয়ে চট্টগ্রাম নগরীর লালখান বাজার থেকে অভিযুক্ত  শিশু আমির হোসেনকে হেফাজতে নেয় এবং তার কাছে থাকা ভিকটিম এক বছর নয় মাস বয়সী শিশু সাবিহা নূরকে উদ্ধার করে। 

পরে অভিযুক্ত শিশু আমির হোসেন জিজ্ঞাসাবাদে জানায়, যায় যে, সে ভিকটিম  শিশু সাবিহা নুরকে তার মামি অভিযুক্ত দিল আরা বেগম ও মামা অভিযুক্ত আসামি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের কাছে টাকার বিনিময়ে পৌঁছে দেওয়ার জন্য অপহরণ করেছে। 

পর্বতীতে তার দেওয়া তথ্য মতে এসআরবি-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম নগরীর চান্দগাও  এলাকা থেকে অভিযুক্ত মো. মোজাম্মেল হোসেনকে এবং  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে অপর অভিযুক্ত  দিলো আরা বেগমকে গ্রেফতার করে। অপহরণের শিকার শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিভি/এআই

মন্তব্য করুন: