• NEWS PORTAL

  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬

সাজেকে পর্যটন সড়কে অবরোধ শুরু: জরুরি সেবা আওতামুক্ত

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০১, ১১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সাজেকে পর্যটন সড়কে অবরোধ শুরু: জরুরি সেবা আওতামুক্ত

রাঙামাটির সাজেকে দুটি সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। সকাল ছয়টা থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে সাজেকে প্রধান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পিকেটাররা বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন। বর্তমানে সাজেকে প্রায় তিন হাজার পর্যটক আটকা পড়েছেন। 

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় দুপুর দুইটায় পর্যটকবাহী যানবাহন চলাচলের কথা রয়েছে।

রাঙ্গামাটির সাজেক পর্যটন এলাকায় সর্বসাধারণের জানমালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে অনির্দিষ্টকালের  জন্য এ সড়ক অবরোধ কর্মসূচির ডাক দেয়া হয়।  
স্থানীয়দের মতে, এলাকায় স্থায়ী শান্তি ও সাধারণ মানুষের নিরাপত্তা সুসংহত করার উদ্দেশ্যেই তাদের এই কর্মসূচি।  

অবরোধ ডাকা সংগঠন দুটি এক যৌথ বিবৃতিতে জানায়, সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এবং সংবাদকর্মীদের যানবাহন এই অবরোধের আওতামুক্ত রাখা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: