• NEWS PORTAL

  • রবিবার, ১১ অক্টোবর ২০২৬

খাগড়াছড়িতে আইন-শৃঙ্খলা সভা: অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতে গুরুত্বারোপ

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৮, ১১ অক্টোবর ২০২৬

আপডেট: ১৭:১৮, ১১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
খাগড়াছড়িতে আইন-শৃঙ্খলা সভা: অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতে গুরুত্বারোপ

খাগড়াছড়ি জেলা প্রশাসন কার্যালয়ে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এইসভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাতের সভাপতিত্বে সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ সময় পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার ও পর্যটকদের নির্বিঘ্নে ভ্রমণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। 

সভায় বক্তব্য রাখেন,পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন,জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এম এন আবছার ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ সেনা,বিজিবি,গোয়েন্দা সংস্থা,রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: