• NEWS PORTAL

  • সোমবার, ১২ অক্টোবর ২০২৬

পুরান ঢাকার চকবাজারে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

প্রকাশিত: ১৮:৩১, ১২ অক্টোবর ২০২৬

আপডেট: ১৮:৩৯, ১২ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
পুরান ঢাকার চকবাজারে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় ‘মনজুর খান প্লাজা’ নামের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনের ছয়তলার একটি দোকানে লাগা এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। 

সোমবার (১২ অক্টোবর) বিকাল ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চকবাজারের ছোট কাটারা এলাকায় এসি মসজিদের পাশে অবস্থিত মনজুর খান প্লাজায় বিকাল ৫টা ২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। বিকাল ৫টা ৪ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। স্টেশন থেকে মাত্র দুই কিলোমিটার দূরত্ব হলেও যানজট ও রাস্তার পরিস্থিতির কারণে বিকেল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ভবনের ভেতরে কেউ আটকা পড়েছেন কি না এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নির্বাপণের কাজ চালিয়ে যাচ্ছেন।

 

বিভি/বিএস/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত