টানা তৃতীয় দিনের মতো উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত
বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি ও সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণসহ বিভিন্ন দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর উত্তরার রাজলক্ষীতে সড়ক অবরোধ করে রেখেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে তারা সড়ক অবরোধ করেন।
সড়ক অবরোধ করে রাখায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশগুলোতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে আজমপুর ও রাজলক্ষ্মী সংলগ্ন এলাকায় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ, সাধারণ যাত্রী ও পথচারীরা।
শ্রমিকরা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের বাজারে বর্তমান বেতনে জীবনযাপন করা অসম্ভব হয়ে পড়েছে। বকেয়া বেতন পরিশোধ এবং নির্দিষ্ট দাবিগুলো পূরণের জন্য বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো সুরাহা হয়নি। ফলে বাধ্য হয়ে তারা রাজপথে নেমেছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে শিল্প পুলিশ ও থানা পুলিশ। তারা আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
বিভি/এসজি













মন্তব্য করুন: