টাঙ্গাইলে প্রথমবারের মতো রেমিট্যান্স মেলা আয়োজন
‘টাকা আসে, ভবিষ্যৎ গড়ে’—এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে প্রথমবারের মতো রেমিট্যান্স মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিনব্যাপী টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ মেলার আয়োজন করা হয়। মেলায় প্রবাসী পরিবারের সদস্য, স্থানীয় নারী উদ্যোক্তা ও যুবসমাজের উপস্থিতি ছিল।
ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ। ব্যুরো বাংলাদেশের টাঙ্গাইলের আঞ্চলিক ব্যবস্থাপক শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা জনশক্তি ও কর্মসংস্থান অধিদপ্তরের সহকারী পরিচালক আনোয়ার হোসেন, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রাশেদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, রেমিট্যান্স কেবল একটি পরিবারের আর্থিক স্বাচ্ছন্দ্যই নিশ্চিত করে না, বরং এর সঠিক ও পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে দেশ ও সমাজের সুন্দর, সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মেলায় বিভিন্ন সংস্থার প্রায় অর্ধশত স্টল অংশ নেয়। এসব স্টলে স্থানীয় নারী উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত বিভিন্ন পণ্য ও সেবা প্রদর্শন করেন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: