• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

কলেজছাত্র জাকারিয়া হত্যার আসামিদের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৮, ১৫ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
কলেজছাত্র জাকারিয়া হত্যার আসামিদের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া খান হত্যার ঘটনায় জড়িত সব আসামিকে গ্রেপ্তার এবং দ্রুত বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১টার দিকে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহত জাকারিয়া বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী ছিলেন।

মানববন্ধনে বক্তব্য দেন দশম শ্রেণির শিক্ষার্থী ফারহান ফেরদৌস, মাহমুদুল হাসান দিপু, আহনাফ আসেফ প্রমুখ।

বক্তারা বলেন, তাঁদের বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জাকারিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত প্রধান আসামি নাহিদ হাসানসহ সব আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে দ্রুত বিচার সম্পন্ন করে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

গত ২ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকের পাশে একটি চায়ের দোকানের সামনে বিরোধ মীমাংসা করতে গিয়ে হামলার শিকার হন কলেজছাত্র জাকারিয়া খান। এ ঘটনায় নাহিদ হাসান ও তার কিশোর গ্যাংয়ের সদস্যদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। পরে জাকারিয়ার মৃত্যু হয়।

এ ঘটনায় জাকারিয়ার ভাই শাহরিয়ার খান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ১২ জনকে আসামি করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে মামলার প্রধান আসামি নাহিদ হাসানসহ চারজনকে গ্রেপ্তার করেছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত