দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে ঢাকায় ২১০০ পুলিশ সদস্য মোতায়েন
শারদীয় দুর্গাপূজা ঘিরে রাজধানীর ২৫৭টি পূজামণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজার ১০০ পুলিশ সদস্য মোতায়েন করেছে ঢাকা মহানগর পুলিশ—ডিএমপি। দিনরাত ২৪ ঘণ্টা সিসি ক্যামেরা ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে চলবে নজরদারি।
ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানিয়েছেন, বড় মণ্ডপগুলোতে পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। মণ্ডপের সিসি ক্যামেরা যুক্ত করা হয়েছে ডিএমপির নিয়ন্ত্রণকক্ষে। সেখান থেকেই সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
সম্প্রতি বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও আগুনের ঘটনা নিয়ে উদ্বেগের মধ্যে পূজাকে কেন্দ্র করে নাশকতার কোনও সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। তবে যেকোনও ধরনের নাশকতা ও ভীতি সৃষ্টির চেষ্টা কঠোরভাবে মোকাবিলায় প্রস্তুত রয়েছে পুলিশ।
এদিকে, বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন শোভাযাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা।
বিভি/এসজি













মন্তব্য করুন: