রাজধানীতে ভোরের আলোয় সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল দুই নারীর!
প্রতীকী ছবি
রাজধানীর শ্যামলী মোড়ে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ওভারব্রিজের নিচে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি যানবাহনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনায় ওই নারী ঘটনাস্থলেই মারা যান। তার পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। এ ঘটনায় মুক্তা (৪০) নামে আরেক নারী গুরুতর আহত হলে মোহাম্মদপুর থানা-পুলিশ তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত দুই নারীর মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় ও দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
বিভি/এমআর













মন্তব্য করুন: