খাগড়াছড়ির ৬৮ পূজামণ্ডপে আরো ১০ লাখ টাকার অনুদান
শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলার ৬৮টি পূজামণ্ডপের প্রতিনিধিদের মধ্যে মোট ১০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেছে জেলা প্রশাসন।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা অর্থের চেক পূজামণ্ডপের প্রতিনিধিদের মধ্যে বিতরণ করা হয়। এ অনুদান শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি ও আয়োজনের ক্ষেত্রে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
বিভি/এজেড













মন্তব্য করুন: