• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

প্রবারণা পূর্ণিমায় সুবিধাবঞ্চিতদের জন্য বিদ্যানন্দের ‘এক টাকার বাজার’

প্রকাশিত: ১৩:৪৮, ২২ অক্টোবর ২০২৬

আপডেট: ১৩:৫৪, ২২ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
প্রবারণা পূর্ণিমায় সুবিধাবঞ্চিতদের জন্য বিদ্যানন্দের ‘এক টাকার বাজার’

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমার আনন্দ নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের সাথে ভাগাভাগি করে নিতে বেসরকারি সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন আয়োজন করেছে এক টাকায় প্রবারণা বাজার। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর বাসাবো বৌদ্ধবিহারে এই আয়োজনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু। এসময় তিনি জাতিগত কোনও পার্থক্য না করে বাঙালি হিসেবে পরিচয় বহন করে মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার আহ্বান জানান। মন্ত্রী বলেন, দেশ বৈষম্যমুক্ত করে সমতায় ফেরাতে হলে এ ধরনের কার্যক্রম বাড়াতে হবে। 

বিদ্যানন্দের দেওয়া ১ টাকা, ২ টাকা এমনকি ৫০ পয়সায় মিলছে চাল, ডাল, আটা, ডিমসহ বিভিন্ন পোশাক কিনতে বৌদ্ধ সম্প্রদায়ের শিশুদের পাশাপাশি অনেক নারী-পুরুষও বাজারে ভিড় করছেন। প্রবারণা পূর্ণিমাকে সামনে রেখে এমন সুযোগ পেয়ে তারা খুবই খুশি বলে জানান তারা।  
 

বিভি/এসজি

মন্তব্য করুন: