• NEWS PORTAL

  • শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ভাগ্য বদলানো হলো না আশিকের, সৌদি থেকে নিথর দেহ ফিরলো বাড়িতে

তানভীর আলম রিমন, বগুড়া

প্রকাশিত: ১৮:০৯, ২৩ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ভাগ্য বদলানো হলো না আশিকের, সৌদি থেকে নিথর দেহ ফিরলো বাড়িতে

ভাগ্য পরিবর্তনের আশায় পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। কিন্তু প্রবাসেই জীবন কেড়ে নিলো ভয়াবহ ক্ষেপণাস্ত্র। সৌদি আরবে নিহত প্রবাসী সাহেদ আহমেদ আশিকের মরদেহ অবশেষে পৌঁছেছে গ্রামের বাড়িতে।

শুক্রবার দুপুরে ঢাকা থেকে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামে পৌঁছায়। এসময় স্বামীর মরদেহের সঙ্গে ছিলেন স্ত্রী কাকলী বেগম ও তাদের দুই সন্তান।

জানা গেছে, গত ১০ অক্টোবর সৌদি আরবের স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে স্ত্রী কাকলী বেগমের সঙ্গে মুঠোফোনে কথা বলেন আশিক। এরপর বিমানবন্দরের টার্মিনাল-৩ এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে অন্যদের সঙ্গে আশিকও নিহত হন।

আশিকের মরদেহ গ্রামে পৌঁছাতে শোকে কাতর হয় গোটা এলাকা। নিহতের অবুঝ দুই সন্তানের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আবেদন জানিয়েছেন তারা।
 
নিহত আশিকের বাবা রফিকুল ইসলামও সৌদি আরবে থাকেন। ঘটনার সময় তার মা শাহেরা বেগম ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করলেও চারদিন আগে গ্রামে ফিরেছেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: