• NEWS PORTAL

  • শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

শনিবার রাজধানীর যেসব এলাকায় থাকবে না গ্যাস

প্রকাশিত: ২১:৪৯, ২৩ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
শনিবার রাজধানীর যেসব এলাকায় থাকবে না গ্যাস

পাইপলাইনের জরুরি মেরামতকাজের জন্য শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর কয়েকটি এলাকায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় নর্দ্দা, কালাচাঁদপুর, বসুন্ধরা, জোয়ার সাহারা, ভাটারা ও বারিধারা জে ব্লকসহ আশপাশের এলাকায় গ্যাস পাবেন না গ্রাহকরা।

তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নতুন বাজার থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত রাস্তার উভয় পাশে সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

জরুরি মেরামতকাজের কারণে সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য গ্রাহকদের সাময়িক অসুবিধার প্রতি দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিভি/টিটি

মন্তব্য করুন: