• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

হারানো ১০৭ মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিলো পুলিশ

প্রকাশিত: ১১:৫৮, ২৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
হারানো ১০৭ মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিলো পুলিশ

চট্টগ্রামে জেলা গোয়েন্দা পুলিশের প্রযুক্তিনির্ভর অনুসন্ধানে হারানো ১০৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) উদ্ধার করা এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।

জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, পেশাদারত্ব ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে হারানো মোবাইল ফোন উদ্ধারে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা।

তিনি দায়িত্ব গ্রহণের পর জেলার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে বিভিন্ন কার্যকর উদ্যোগ নেন। এরই অংশ হিসেবে তার দিকনির্দেশনায় হারানো মোবাইল ফোন উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ।

এ কার্যক্রমের আওতায় চট্টগ্রাম জেলার ১৭টি থানায় মোবাইল ফোন হারানোর ঘটনায় দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার সমন্বয়ে নিবিড় অনুসন্ধান চালিয়ে ১০৭টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধার করা মোবাইল ফোনগুলো নাসিরাবাদে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে অনেক মালিক আবেগাপ্লুত হয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, পুলিশের এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করেছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত