কদমতলীতে পার্কিং করা বাসে আগুন
রাজধানীর কদমতলীতে পার্কিং করে রাখা শ্রাবণ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২ নভেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে মাতুয়াইল মেডিকেলের পাশে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।
সোমবার দিবাগত (৩ নভেম্বর) রাত ২টার দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) হাসান রহমান।
তিনি জানান, রাত ১১টা ৪০ মিনিটের দিকে পার্কিং করে রাখা শ্রাবণ পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে বাসটি পুড়ে যেতে দেখেন তারা।
এসআই হাসান রহমান আরও জানান, বাসের চালক ও সহকারী পুলিশকে জানিয়েছেন, রাত ১১টা ২০ মিনিটের দিকে বাসটি পার্কিং করে তাঁরা খাবার খেতে যান। পরে ফিরে এসে বাসটিতে আগুন জ্বলতে দেখেন। তবে কারা আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: