• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

রাজধানীতে আজ থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী সোলার এক্সপো

প্রকাশিত: ১০:২১, ৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রাজধানীতে আজ থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী সোলার এক্সপো

বিদ্যুতের চাহিদা মেটাতে সৌরশক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্য নিয়ে রাজধানীতে শুরু হচ্ছে দুই দিনব্যাপী সোলার এক্সপো। ‘ছাদের প্রতিটি ইঞ্চি কাজে লাগান, সৌরবিদ্যুৎ থেকে আয় বাড়ান’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে সৌরবিদ্যুতের সম্ভাবনা, প্রযুক্তি ও সম্প্রসারণের বিভিন্ন দিক তুলে ধরা হবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ এক্সপো শুরু হবে। উদ্বোধনের পর বিভিন্ন স্টল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

প্রথমবারের মতো যৌথভাবে এ আয়োজন করেছে বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)।

দুই দিনব্যাপী এ আয়োজনে সৌরবিদ্যুতের ব্যবহার ও সম্প্রসারণ নিয়ে চারটি সেমিনার অনুষ্ঠিত হবে। জাতীয় জ্বালানি মিশ্রণে সৌরবিদ্যুতের অংশ বাড়ানোর পাশাপাশি ছাদ ও অব্যবহৃত জমিতে সৌর প্যানেল স্থাপনে মানুষকে উৎসাহিত করা এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ঘাটতি কমানো এবং গ্রীষ্মকালে জনদুর্ভোগ ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনার উদ্যোগের অংশ হিসেবে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দর্শনার্থীদের জন্য এক্সপোটি উন্মুক্ত থাকবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত