মিরপুরে মুখোমুখি পুলিশ-পোশাক শ্রমিকরা, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।
এতে মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও মুখোমুখি অবস্থানে রয়েছেন পুলিশ-পোশাকশ্রমিকরা।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টায় মিরপুর-১১ নম্বর এলাকায় এমন চিত্র দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেতন বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরে মিরপুর-১০ থেকে মিরপুর-১১ নম্বরসহ আশপাশের এলাকায় আন্দোলন করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার সকালেও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। একপর্যায়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।
এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন আন্দোলনকারীরা। পুলিশ সদস্যরাও কয়েক দফায় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। এতে শ্রমিকরা মূল সড়ক থেকে সরে আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেন।
বিভি/এসজি













মন্তব্য করুন: