• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

রামপুরায় বিটিভি ভবনের সামনে জোড়া ককটেল বিস্ফোরণ

প্রকাশিত: ২২:২৭, ৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রামপুরায় বিটিভি ভবনের সামনে জোড়া ককটেল বিস্ফোরণ

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন জানান, বিকালে বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।

ওসি বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আমরা ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত