• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

গাজীপুরে তুলার গোডাউনে আগুন

প্রকাশিত: ১২:০৯, ৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
গাজীপুরে তুলার গোডাউনে আগুন

গাজীপুরের কাশিমপুরে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে ফায়ার সার্ভিসের কোনাবাড়ী স্টেশনের ইনচার্জ সাইফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কাশিমপুর থানার পশ্চিম এনায়েতপুরের বাগানবাড়ি এলাকায় একটি তুলার গোডাউনে আগুন লাগার খবর পান তারা। পরে সারাবো ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

সাইফুল ইসলাম বলেন, ‘এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তাও জানা যায়নি।’

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত