• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১০, ৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হেলাল উদ্দিন, বাকাউল আবুল হাসেম, আবুল কালাম, শহীদুল হক, এমরান খান ও নজরুল ইসলাম জাহাঙ্গীরসহ অন্য মুক্তিযোদ্ধারা বক্তব্য দেন।

বক্তারা পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের দাবি জানান।

মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত