• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ২ হাজার ৮৮ মামলা

প্রকাশিত: ১৭:২৯, ৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ২ হাজার ৮৮ মামলা

ছবি: সংগৃহীত

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় আইন অমান্যকারী ৬২৫টি গাড়ি ডাম্পিং এবং ৪১৪টি গাড়ি রেকার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (৪ নভেম্বর) দিনভর রাজধানীর আটটি ট্রাফিক বিভাগে একযোগে এই অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে গুলশান ট্রাফিক বিভাগে, যার সংখ্যা ৩৮৮টি। এ ছাড়া উত্তরা ট্রাফিক বিভাগে ৩৮০টি, মতিঝিলে ৩১৭টি, ওয়ারীতে ৩০১টি, তেজগাঁওয়ে ২৪১টি, মিরপুরে ২০৪টি, লালবাগে ১৩৭টি এবং রমনা বিভাগে ১২০টি মামলা করা হয়েছে। এসব আইন অমান্যকারী যানবাহনের মধ্যে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল রয়েছে। 

ঢাকা মহানগর এলাকায় সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এবং সড়ক পরিবহন আইন বাস্তবায়নে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে ডিএমপি।

বিভি/বিএস/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত