• NEWS PORTAL

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলে নতুন টার্মিনালে বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পে রক্ষা

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৭, ২৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
টাঙ্গাইলে নতুন টার্মিনালে বাসে আগুন দেওয়ার চেষ্টা, অল্পে রক্ষা

টাঙ্গাইলে নতুন বাসস্টার্মিনালে একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে নতুন বাসস্টার্মিনালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর বাসমালিক ও শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী এবং বাসের মালিক ও শ্রমিকরা বলেন, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে নতুন বাসস্টার্মিনালের ভেতরে পার্কিং করা নিরালা সুপার বাসের চাকায় একটি বোতলে পেট্রোল দিয়ে আগুন দেওয়া হয়। এ সময় সঙ্গে সঙ্গে অন্য বাসের সহকারী নিরালা সুপার বাসের চাকায় আগুন জ্বলতে দেখতে পান। পরবর্তী সময়ে তিনি আগুন নিভিয়ে বাসস্টার্মিনালে থাকা মালিক ও শ্রমিকদের খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় বাসের চাকার নিচে পড়ে থাকা একটি বোতল উদ্ধার করে পুলিশ।

জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক বলেন, নাশকতার অংশ হিসেবে ফ্যাসিস্টরা বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের নিজস্ব লোকজন দিয়ে প্রতিরাতেই পাহারার ব্যবস্থা করেছি।

বিভি/টাঙ্গাইল/পিএইচ

মন্তব্য করুন: