• NEWS PORTAL

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

খুলনায় আগ্নেয়াস্ত্র-গুলি-মাদকসহ গ্রেফতার তিন

খুলনা ব্যুরো

প্রকাশিত: ১৭:৫৯, ২৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
খুলনায় আগ্নেয়াস্ত্র-গুলি-মাদকসহ গ্রেফতার তিন

খুলনা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে বি কোম্পানির শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম সিজানসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। অস্ত্র গোলাবারুদ ও মাদক উদ্ধারও করেছে তারা। 

গতকাল গভীর রাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সন্ত্রাসীরা হলেন- খুলনা টুটপাড়ার মোঃ শহিদুল ইসলাম সিজান, একই এলাকার হাবি সাত্তার ও মোঃ নয়ন ওরফে নাঈমুর রহমান। তার স্বীকারোক্তি অনুযায়ী একটি শর্ট গান, ৪ রাউন্ড গুলি, একটি ওয়াকিটকি ও ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। 

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সিজান দুর্ধর্ষ সন্ত্রাসী। সে খুলনার আলোচিত সন্ত্রাসী গ্রুপ বি কোম্পানির শীর্ষ নেতা। তার ও তার সহযোগীদের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র এবং মাদক আইনে মামলা রুজু করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ।

বিভি/এপি/এজেড

মন্তব্য করুন: