• NEWS PORTAL

  • রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

সান্তোসের হয়ে প্রথম ম্যাচে মাঠে নামতে পারেন নেইমার 

প্রকাশিত: ১০:৪৫, ৪ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৩:১১, ৪ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
সান্তোসের হয়ে প্রথম ম্যাচে মাঠে নামতে পারেন নেইমার 

সৌদি আরবের আল হিলাল থেকে শৈশবের ক্লাব সান্তোসে ফেরা নেইমারের বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) প্রথম ম্যাচ খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। সাও পাউলোর পাউলিস্তা সিরি-আ ওয়ান লীগে বোটাফোগোর বিপক্ষে সান্তোসের ম্যাচ সামনে রেখে সোমবার (৩ ফেব্রুয়ারি) অনুশীলন করেছেন ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার। 

১৬টি দল চার গ্রুপে ভাগ লড়ছে লীগে। বোটাফোগে ‘এ’ গ্রুপ থেকে, সান্তোস ‘বি গ্রুপ থেকে নিজেদের সপ্তম ম্যাচে মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ছয়টা পঁয়ত্রিশ মিনিটে মাঠে গড়াবে ম্যাচটি। ছয় খেলায় সান্তোস দুই জয়, এক ড্র ও তিন হারে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের অস্টম স্থানে। বোটাফোগো ১৩তম স্থানে রয়েছে। একটি করে জয় ও ড্র'য়ের সঙ্গে চার হারে ৪ পয়েন্ট বোটাফোগোর। 

গত সপ্তাহে সৌদি আরবের আল হিলাল থেকে ছয় মাসের চুক্তিতে ৩২ বছরের নেইমারকে দলে আনে সান্তোস। ২০০৯ সালে ১৭ বছর বয়সে ব্রাজিলের এই ক্লাব থেকেই ফুটবল ক্যারিয়ার শুরু করেন নেইমার। ২০১১ সালে সান্তোসকে ৫০ বছরের মধ্যে প্রথমবার কোপা লিবার্তাদোরেস শিরোপা জেতান। 

সান্তোস থেকে ২০১৩ সালে স্পেনের বার্সলোনায় যোগ দিয়ে ২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোয় ফরাসি ক্লাব পিএসজিতে যান সময়ের অন্যতম আলোচিত এই ফুটবলার। সেখান থেকে ২০২৩ সালে আল হিলালে যোগ দিয়ে চোটের কারণে গত ১৮ মাসে মাত্র সাতটি ম্যাচ খেলতে পেরেছেন ৩২ বছরের ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার। ২২৫ ম্যাচে ১৩৬ গোলের সঙ্গে ৬৪টি অ্যাসিস্ট তার। 

বিভি/এসজি

মন্তব্য করুন: