• NEWS PORTAL

  • রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

এফএ কাপ

একহালি গোল দিয়ে লিভারপুলকে বিদায় করলো ম্যানসিটি

প্রকাশিত: ১২:৩১, ৫ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
একহালি গোল দিয়ে লিভারপুলকে বিদায় করলো ম্যানসিটি

প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের পাঁচে থাকা লিভারপুল এফএ কাপে সুবিধা করতে পারলো না। কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলো মোহাম্মদ সালাহরা। শনিবার রাতে ম্যানচেস্টার সিটির কাছে ৪ গোল খেয়ে বিদায় নিয়েছে দ্য রেডস। লিভারপুলের জালে একহালি গোল দেওয়ার নেপথ্যে ছিলো হালান্ডের হ্যাট্রিক।

ম্যানসিটির ঘরের মাঠ ইত্তেহাদে এদিন পাত্তাই পায়নি আর্নে স্লটের শিষ্যরা। অন্যদিকে ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে পেপ গার্দিওলার শিষ্যরা। প্রথমার্ধে দুটি ও দ্বিতীয়ার্ধে দুটি মোট ৪ বার গোল উৎসবে মাতে তারা।

ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোলের সূচনা করেন আর্নিং হালান্ড। পরে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+২ মিনিট) আরেকবার বল জালে পাঠান। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটিজেনরা।

বিরতির পর খেলায় ফিরতে মরিয়া হয়ে ওঠে একিটিকি, ভ্যান ডি উইক, সালাহরা। কিন্তু খেলা শুরুর ৫ মিনিটের মাথায় গোল করে বসেন সিটির উইঙ্গার অ্যান্টোনি সিমিনো। ৩-০ গোলে পিছিয়ে পড়ে আর খেলায় ফিরতে পারেনি লিভারপুল।

এর ঠিক ৭ মিনিটের মাথায় হ্যাটট্রিক পূরণ করেন হালান্ড। ও' রেইলির পাস থেকে পাওয়া বল জর্জি মামার্দাসভিলিকে পরাস্ত করে আবারও জালে পাঠান। হ্যাটট্রিক পূরণের সাথে লিভারপুলের এক হালি গোল খাওয়াও পূর্ণ হয়।

এদিকে লিভারপুলের বিদায়ের রাতে হোঁচট খেয়েছে প্রিমিয়ার লিগের শীর্ষস্থানে থাকা আর্সেনাল। লিগ কাপের ফাইনাল হারের পর ইংলিশ এফএ কাপ থেকেও ছিটকে গেলো রেকর্ড ১৪ বারের শিরোপাজয়ী আর্সেনাল। সাউদাম্পটনের কাছে তাদের হার ২-১ ব্যবধানে। চেলসি নিজেদের মাঠে তৃতীয় স্তরের ক্লাব পোর্ট ভেলিকে ৭-০'তে উড়িয়ে সেমিতে উঠেছে। 

বিভি/এজেড

মন্তব্য করুন: