• NEWS PORTAL

  • সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

নারীদের ফুটবলেও সুখবর, ফিফা র‍্যাংকিংয়ে আরও উন্নতি  

প্রকাশিত: ১৭:০৯, ১২ জুন ২০২৫

আপডেট: ১৭:৪৬, ১২ জুন ২০২৫

ফন্ট সাইজ
নারীদের ফুটবলেও সুখবর, ফিফা র‍্যাংকিংয়ে আরও উন্নতি  

ফাইল ছবি

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নারী ফুটবলের র‍্যাংকিং প্রকাশ করেছে। র‍্যাংকিংয়ে ৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। মার্চে প্রকাশিত র‍্যাংকিংয়ে ১৩৩ নম্বরে ছিল লাল-সবুজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার (১২) প্রকাশিত র‍্যাংকিংয়ে ১২৮ নম্বরে উঠে এসেছে তারা।

বাংলাদেশের নারী ফুটবলাররা মে মাসে নারী ফিফা উইন্ডোতে জর্ডানে ত্রিদেশীয় সিরিজ খেলেছে। স্বাগতিক জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ড্র করেছিলো তারা। যথাক্রমে ৩৯ ও ৫৯ ধাপ এগিয়ে থাকা ইন্দোনেশিয়া ও জর্ডানকে রুখে দেওয়ায় বাংলাদেশের র‍্যাংকিং পয়েন্ট ১০৯২ থেকে বেড়ে ১০৯৯.৩৬ হয়েছে। এতেই ৫ ধাপ উন্নতি হয়েছে র‍্যাংকিংয়ে।

নারী র‍্যাংকিংয়ে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এবারের র‍্যাংকিংয়ে সর্বোচ্চ ৭ ধাপ উন্নতি হয়েছে মিশরের। সবচেয়ে বেশি ৫ ধাপ অবনমন সংযুক্ত আরব আমিরাতের। র‍্যাংকিংয়ের শীর্ষ পাঁচে আছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, স্পেন, জার্মানি, ব্রাজিল ও ইংল্যান্ড।

চার ধাপ উন্নতি করে ব্রাজিলের মেয়েরা চার নম্বরে এবং এক ধাপ পিছিয়ে পাঁচে নেমেছে ইংল্যান্ড। দুই ধাপ পিছিয়ে জাপান সাত, এক ধাপ পিছিয়ে কানাডা আট এবং এক ধাপ এগিয়ে ফ্রান্সের মেয়েরা ১০ নম্বরে উঠেছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত