সেমির প্রথম মহারণে আজ মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড
আজ শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াই। কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। বুধবার (৪ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে গড়াবে ম্যাচটি।
আসরের প্রথম পর্বেও একই গ্রুপে ছিল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। সে ম্যাচে কিউইদের ৭ উইকেটে হারিয়েছিল প্রোটিয়ারা। গ্রুপ পর্বে শুধু আফগানিস্তানের বাধা টপকাতে বেগ পেতে হয়েছে এইডেন মার্করামদের। সে ম্যাচে বিশ্ব ক্রিকেট প্রথমবার দেখেছে ডাবল সুপার ওভার। তবে সময়ের সঙ্গে সঙ্গে আরও অপ্রতিরোধ্য হয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকা। সুপার এইটে তিনটি ম্যাচেই বড় জয়ে হাসি ফুটেছে তাদের মুখে। ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ৭৬ রানের বড় জয় তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।
অন্যদিকে, সেমিফাইনালে উঠতে নিউজিল্যান্ডকে নিতে হয়েছে ভাগ্যের সহায়তা। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে দ্বিতীয় হয়ে সুপার এইটে ওঠে ‘ব্ল্যাক ক্যাপস’। সেখানেও নাটকীয়তা ও রানরেটের বাধা পেরিয়ে জায়গা করে নিয়েছে সেরা চারে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: