• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্বকাপ শুরুর এক দিন আগে যে দুঃসংবাদ পেলো ভারত

প্রকাশিত: ১৭:২২, ৫ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বিশ্বকাপ শুরুর এক দিন আগে যে দুঃসংবাদ পেলো ভারত

ছবি: সংগৃহীত

আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) থেকে মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। তার দিন দুয়েক আগে দুঃসংবাদ ভারতীয় শিবিরে। চোটে পড়েছেন দলের অন্যতম পেসার হার্ষিত রানা।

মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমি মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারত। সেখানে হার্ষিত মাত্র এক ওভার বল করে ১৬ রান দেন এবং এর পরই অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন। ম্যাচের বাকি সময়ে আর মাঠে ফেরেননি।

নিজের করা একমাত্র ওভারটিতে হার্ষিতকে চোটে ভুগতে দেখা যায়। দুইবার তিনি রান-আপ নেওয়ার সময় মাঝপথে থেমে যান। কিছুক্ষণ পরই তাকে হাঁটু চেপে ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায়। হার্ষিতের চোট নিয়ে তার সতীর্থ এবং কোচিং স্টাফরা যথেষ্ট উদ্বিগ্ন।

তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এ নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে হার্ষিতের চোট কতটা গুরুতর, তা নিয়ে চিন্তা থাকছে।

এদিকে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরেরও চোট রয়েছে। তাকে নিয়ে অনিশ্চয়তা আগে থেকেই ছিলো। এবার হার্ষিতের চোট ভারতের দুশ্চিন্তা আরও বাড়াল। তবে তাদের জন্য কিছুটা স্বস্তির খবর হল, চোট সারিয়ে মাঠে ফিরেছেন তিলক বর্মা।

বিভি/এআই

মন্তব্য করুন: