• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

আইসিসিকে বাংলাদেশ-পাকিস্তানের নতুন প্রস্তাব!

প্রকাশিত: ২০:১৫, ৯ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২০:১৬, ৯ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
আইসিসিকে বাংলাদেশ-পাকিস্তানের নতুন প্রস্তাব!

ছবি: দ্য নিউজ পাকিস্তান

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তবে এই ম্যাচ মাঠে গড়াতে মরিয়া আইসিসি। গতকাল লাহোরে বিসিবি সভাপতিসহ পিসিবির সঙ্গে আলোচনা করেছে আইসিসি। সেখানে ভারত ম্যাচ খেলতে বেশ কিছু শর্ত দিয়েছে পাকিস্তান।

গতকাল লাহোরের বৈঠকে যোগ দিয়েছিলন আইসিসির ভাইস চেয়ারম্যান ইমরান খাজা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি মহসিন নাকভি। পাশাপাশি অনলাইনে ছিলেন সংযুক্ত আরব আমিরাতের বোর্ড পরিচালক মুবাশির উসমানি।

ক্রিকেট ভিত্তিক ভারতীয় অনলাইন পোর্টাল ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, লাহোরে আইসিসি, পিসিবি ও বিসিবি প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ এক ত্রিপক্ষীয় বৈঠকের পর বিষয়টি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের টেবিলে পৌঁছেছে। তার অনুমোদনের পরে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।

এই আলোচনায় পিসিবি ও বিসিবি দাবি জানিয়েছে, ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের ব্যবস্থা করার। এ ছাড়াও ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ চালুর দাবিও জানিয়েছে পাকিস্তান।

তবে আইসিসি সরাসরি ভারতের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় বা ত্রিদেশীয় সিরিজের নিশ্চয়তা দিতে পারবে না, কারণ এ সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) হাতে।

বিভি/এমআর

মন্তব্য করুন: