বন্ধু দেশগুলোর অনুরোধে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান
আগের সিদ্ধান্ত থেকে সরে এসে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান ক্রিকেট দল। বন্ধু দেশগুলোর অনুরোধে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচটি খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। পাকিস্তান সরকার সোমবার (৯ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে এই নির্দেশ দিয়েছে। ম্যাচটি আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের লাহোরে আইসিসি, পিসিবি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ ত্রিপক্ষীয় বৈঠকের পর বিষয়টি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের টেবিলে পৌঁছায়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বিপক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলংকার রাজধানী কলম্বোতে খেলার সিদ্ধান্ত নেয়।
বিভি/এসজি



মন্তব্য করুন: