• NEWS PORTAL

  • সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্বকাপেও হলো না হ্যান্ডশেক, টস জিতলো পাকিস্তান, ব্যাটিংয়ে ভারত

প্রকাশিত: ১৯:৩৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বিশ্বকাপেও হলো না হ্যান্ডশেক, টস জিতলো পাকিস্তান, ব্যাটিংয়ে ভারত

সেই এশিয়া কাপ থেকে শুরু হয়েছে উত্তেজনা। ভেঙেছে ক্রিকেটীয় চেতনা। ভারত-পাকিস্তানের সেই রীতি ভাঙ্গার নীতি বিশ্বকাপেও দেখা গেল। টসের পর হাত মেলাননি দুই দলের অধিনায়ক।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি ভারত-পাকিস্তান। ম্যাচ শুরুর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। ফলে ভারতকে আগে ব্যাটিং করতে হচ্ছে।

আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে সালমানের ব্যাখ্যা, উইকেট পুরোপুরি শুষ্ক নয়। একটু আঠালো মনে হয়েছে তার কাছে।

সূর্যকুমার জানিয়েছেন, তিনি আগে ব্যাট করতেন। দলে দুটি পরিবর্তনের কথা জানান তিনি। অভিষেক শর্মা ও কুলদীপ যাদব দলে ঢুকেছেন। অর্শদীপের দলের বাইরে থাকার কথা বললেও আরেকজন কে তা জানাননি সূর্য। 

ভারত একাদশ: ইশান কিষান (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুন চক্রবর্তী ও যশপ্রীত বুমরা।

পাকিস্তান একাদশ: শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আগা (অধিনায়ক), বাবর আজম, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, উসমান তারিক ও আবরার আহমেদ।
 

বিভি/এজেড

মন্তব্য করুন: