• NEWS PORTAL

  • সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

মারা গেছেন শেখ মেহেদীর মা, ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

প্রকাশিত: ১৩:৫৬, ২২ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
মারা গেছেন শেখ মেহেদীর মা, ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

শেখ মেহেদী হাসান।

পরপারে পাড়ি জমিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার শেখ মেহেদী হাসানের মা মমতাজ বেগম। মা হারিয়েছেন জাতীয় দলের এই অলরাউন্ডার। এই ঘটনায় দেশের ক্রিকেটপাড়ায় বিরাজ করছে শোকের ছায়া।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে খুলনায় জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মমতাজ বেগম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এই ঘটনায় শোক বার্তায় জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। বিবৃতিতে বলা হয়, ‘মমতাজ বেগমের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোক প্রকাশ করছে। বিসিবি শেখ মেহেদী হাসান এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছে।’

৩১ বছর বয়সী অলরাউন্ডার শেখ মেহেদী হাসান ১৯৯৪ সালের ১২ ডিসেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন। এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে ১১টি ওয়ানডে ও ৭০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তার মায়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেটাঙ্গনে।

২০১৫ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে যাত্রা শুরু করা মেহেদীর টি-টোয়েন্টি অভিষেক হয় ২০১৮ সালে সিলেটের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে। আর ২০২১ সালে ওয়ানডে অভিষেক হয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডুনেডিনে।

বিভি/এজেড

মন্তব্য করুন: