• NEWS PORTAL

  • সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

বিসিবি থেকে সুখবর পেলেন হাবিবুল বাশার, হলেন প্রধান নির্বাচক

প্রকাশিত: ১৫:২৬, ২২ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বিসিবি থেকে সুখবর পেলেন হাবিবুল বাশার, হলেন প্রধান নির্বাচক

হাবিবুল বাশার সুমন।

জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে গাজী আশরাফ হোসেন লিপুর দুই বছরের চুক্তির মেয়াদ চলতি মাসেই শেষ হচ্ছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি আর চুক্তি নবায়ন করতে আগ্রহী নন—এ কথা আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছেন। এরপর থেকেই নতুন প্রধান নির্বাচক খোঁজা শুরু করে বোর্ড।

শেষ পর্যন্ত সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে প্রধান নির্বাচকের দায়িত্ব দিয়েছে বিসিবি। রোববার (২২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড।

হাবিবুল বাশার সুমন ২০১৬ সাল থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি নারী দলের নির্বাচক হিসেবেও কাজ করেছেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পুরুষ দলের নির্বাচক প্যানেল থেকে সরে দাঁড়ালেও দীর্ঘ অভিজ্ঞতার কারণে আবারও তাকে দায়িত্বে ফেরানো হলো।

বর্তমানে তিনি বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: