• NEWS PORTAL

  • সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

হলো না স্বপ্নপূরণ, শিরোপা হাতছাড়া করলো টাইগ্রেসরা

প্রকাশিত: ১৭:৩৬, ২২ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
হলো না স্বপ্নপূরণ, শিরোপা হাতছাড়া করলো টাইগ্রেসরা

নারী রাইজিং স্টার্স এশিয়া কাপ ক্রিকেটে শিরোপা জিততে পারলোনা বাংলাদেশ 'এ' দল। ব্যাংককে ফাইনালে ভারত 'এ' দলের কাছে ৪৬ রানে হেরেছে ফাহিমা খাতুনের দল। টের্ডথাই স্টেডিয়ামে ভারতীয় মেয়েদের ৭ উইকেটে ১৩৪ রানে জবাবে ৮৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ 'এ' দল।  

রবিবার টস জিতে ব্যাটিংয়ে নেমে ভারতকে ভালো সূচনা এনে দেন নান্দিনি কেশাপ ও দিনেশ ব্রিন্দা। পাঁচ ওভার এক বলে ৩০ রান যোগ হওয়ার পর ব্রিন্দাকে বোল্ড করে জুটি ভাঙ্গেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার ফাতেমা জাহান। 

১৭ বলে ১৯ রান করে যান ভারতীয় ওপেনার। পাওয়ার প্লে'তে এক উইকেটে ৩৩ রান যোগ করা ভারতের ব্যাটিংয়ে সপ্তম ওভারের প্রথম বলে দ্বিতীয় আঘাত হানে বাংলাদেশের মেয়েরা। ৮ করে রান আউট হন নান্দিনি। তার বিদায়ের পর মিন্নু মানিকে শূন্য রানে ফেরত পাঠান পেসার ফারজানা ইয়াসমিন। 

লেগ স্পিনার ফারজানা খাতুন শিকার বানান  আনুশ্কা শর্মাকে। নবম ওভারে ৪৪ রানে চতুর্থ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ভারত। কিন্তু পঞ্চম উইকেটে তেজাল হাসাবনিস ও অধিনায়ক রাধা যাদব জুটি বেধে দলকে টেনে তোলেন। রাধা যাদব ৩৬ করে 

বিভি/এজেড

মন্তব্য করুন: