• NEWS PORTAL

  • সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আবার সেই হাইভোল্টেজ ম্যাচ, জিতবে কে, ভারত নাকি দক্ষিণ আফ্রিকা?

প্রকাশিত: ১৪:২২, ২২ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
আবার সেই হাইভোল্টেজ ম্যাচ, জিতবে কে, ভারত নাকি দক্ষিণ আফ্রিকা?

দুই বছরও হয়নি। ব্রিজটাউনের কেনসিংটন ওভালে সেদিন জেতা ম্যাচ কীভাবে হারতে হয়, সেটির চরমতম এক উদাহরণ দিয়েছিলো দক্ষিণ আফ্রিকা। আর ভারত দেখিয়েছিলো, হারতে হারতেও কীভাবে স্নায়ু ঠান্ডা রেখে বিজয়ীর বেশে বের হওয়া যায়। বলা হচ্ছে ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপ ফাইনালের কথা। ভারত জিতেছিলো ৭ রানে। 

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের 'সুপার এইটে; আজ আবার ভারত-দক্ষিণ আফ্রিকা লড়াই। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে গড়াবে গ্রুপ ওয়ানের ‘হাইভোল্টেজ’ ম্যাচটি। 

২০ মাস পর আজ ২০ ওভার ক্রিকেটের আরেকটি বিশ্বকাপের 'সুপার এইটে' মুখোমুখি সেই দুই দল। ম্যাচের ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। যেখানে প্রোটিয়ারা প্রথম পর্বের প্রথম তিনটি ম্যাচ খেলে জিতেছে সবকটি। 

টানা চার জয়ে 'ডি' গ্রুপের শীর্ষে থেকে সুপার এইটের 'গ্রুপ ওয়ানে' প্রথম ম্যাচেই ভারতকে প্রতিপক্ষ পেয়েছে অ্যাইডেন মার্করামের দল। দেশের মাটিতে সূর্যকুমার যাদবের ভারতও 'এ' গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে টানা চার জয়ে। তবে আহমেদাবাদে আজ স্বাগতিকদের একটা দুশ্চিন্তা থাকছেই। সেই দুশ্চিন্তার নাম 'অভিষেক শর্মা'। 

আইসিসি টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান যে প্রথম পর্বে তিন ম্যাচে ব্যাটিং করে তিনবারই শূন্য রানে আউট হয়েছেন! তবে ভারত অধিনায়ক অনুমিতভাবেই এই ওপেনারের ওপর আস্থা রেখেছেন। 

বিভি/এজেড

মন্তব্য করুন: