• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তানকে হারিয়ে সেমির টিকিট নিশ্চিত করলো ইংল্যান্ড

প্রকাশিত: ১১:০৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
পাকিস্তানকে হারিয়ে সেমির টিকিট নিশ্চিত করলো ইংল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড। পাকিস্তানকে ২ উইকেটে হারিয়েছে হ্যারি ব্রুকের দল। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কান্ডির পালেকেল্লে স্টেডিয়ামে আয়োজন করা এই ম্যাচের শেষ ওভারের জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র ৩ রান। ওই ওভারের প্রথম বলেই জোফরা আর্চার বাউন্ডারি হাঁকিয়ে দলকে উচ্ছ্বাসে ভাসিয়ে দেন। পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ১৬৫ রানের লক্ষ্য ইংলিশরা ব্রুকের সেঞ্চুরির সুবাদে ছাড়িয়ে যায়।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই কোনো অধিনায়কের প্রথম সেঞ্চুরি। অবিশ্বাস্য সেঞ্চুরিতে ব্রুক খেলেন ৫০ বলের ইনিংস, যেখানে ছিল ১০ বাউন্ডারি এবং ৪ ছক্কা। তিনি যখন ক্রিজ থেকে বিদায় নেন, তখন ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১০ রান, হাতে ছিল ১৮ বল।

ব্রুক উইকেট নেন ইনিংসের দ্বিতীয় বলেই। প্রথম বলে আউট হন ফিল সল্ট। ইংলিশ অধিনায়ক ব্রুক ক্রিজে এসে ঝড় তোলেন; প্রথম ফিফটি করেন ২৮ বলে, পরের ফিফটি করেন ২২ বলে।

তার আগে পাকিস্তান টসে জিতে ব্যাট হাতে নেমে সাহিবজাদা ফারহানের অর্ধশতকের মাধ্যমে ১৬৪ রান সংগ্রহ করে। এ হারে পাকিস্তান হয়তো বিশ্বকাপ থেকে বিদায় নেয়নি, তবে তাদের বিশ্বকাপ স্বপ্ন এখন অনিশ্চয়তার মধ্যে ঝুলছে।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ১৬৪/৯, ২০ ওভার (ফারহান ৬৩, ফখর ২৫; ডসন ৩/২৪, আর্চার ২/৩২)

ইংল্যান্ড: ১৬৬/৮, ১৯.১ ওভার (ব্রুক ১০০, জ্যাকস ২৮; আফ্রিদি ৪/৩০, উসমান ২/৩১)

ফল: ইংল্যান্ড ২ উইকেটে জয়ী

ম্যাচসেরা: হ্যারি ব্রুক

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত