দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী বোলিংয়ে সংকটে ওয়েস্ট ইন্ডিজ
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা।
শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ১০ ওভার ২ বলে ৭ উইকেট হারিয়ে ৮৩ রান সংগ্রহ করেছে। দলের পক্ষে সর্বোচ্চ ২১ রান করেন ওপেনার ব্র্যান্ডন কিং। অধিনায়ক শাই হোপ করেন ১৬ রান। এছাড়া শারফেন রাদারফোর্ড ১২ রান করে আউট হন; তাকে উইকেটকিপার কুইন্টন ডি ককের ক্যাচে ফেরান করবিন বশ।
দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে লুঙ্গি এনগিডি দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ৩টি উইকেট নেন। কাগিসো রাবাদা শিকার করেন ২টি এবং করবিন বশ নেন ২টি উইকেট।
উল্লেখ্য, দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। উন্নত রানরেটের কারণে গ্রুপের শীর্ষে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, আর দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: