• NEWS PORTAL

  • শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

সংকট নয়, আফ্রিকাকে লড়াইযোগ্য টার্গেট দিলো ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত: ১৭:২২, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
সংকট নয়, আফ্রিকাকে লড়াইযোগ্য টার্গেট দিলো ওয়েস্ট ইন্ডিজ

শতকের ঘর পার হওয়ার আগেই ৭ উইকেট হারালেও শেষ পর্যন্ত লড়াইযোগ্য লক্ষ্য দাঁড় করিয়েছে টিম ওয়েস্ট ইন্ডিজ। সুপার এইটের গুরুত্বপূর্ণ এই ম্যাচে ২০ ওভার শেষে তারা দক্ষিণ আফ্রিকাকে ১৭৭ রানের লক্ষ্য দেয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের এ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা।

ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১০ ওভার ২ বলে ৭ উইকেট হারিয়ে ৮৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ২১ রান করেন ওপেনার ব্র্যান্ডন কিং। অধিনায়ক শাই হোপ করেন ১৬ রান। শারফেন রাদারফোর্ড ১২ রান করে আউট হন; তাকে উইকেটকিপার কুইন্টন ডি ককের ক্যাচে ফেরান করবিন বশ।

তবে শেষ দিকে জেসন হোল্ডার ৩১ বলে ৪৯ এবং রোমারিও শেফার্ড ৩৭ বলে ৫১ রান করে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন। তাদের ঝোড়ো ইনিংসে ২০ ওভার শেষে ১৭৬ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।

দক্ষিণ আফ্রিকার হয়ে লুঙ্গি এনগিডি ৩টি উইকেট নেন। কাগিসো রাবাদা শিকার করেন ২টি এবং করবিন বশ নেন ২টি উইকেট।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত